Trending Now

নির্জনাকেই বিয়ে করলেন জোভান

Date:

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। গত ১২ জানুয়ারি রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন তিনি। এরপর বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। কিন্তু স্ত্রীর নাম পরিচয় যেমন গোপন রাখেন, তেমনি মুখও আড়ালে রাখেন এই অভিনেতা। শনিবার সন্ধ্যায় একটি ভিডিও প্রকাশ করেন জোভান। ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওতে স্ত্রীর মুখ আড়াল করেন জোভান। আড়াল ভেঙে অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন জোভান।

রোববার (২১ জানুয়ারি) রাতে জোভান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন। তাতে প্রথমবার জোভানের স্ত্রীকে দেখতে পাওয়া যায়। এ ছবিতে দেখা যায়,  অভিনেতা জোভানের পরনে গোলাপী রঙের শেরওয়ানি। তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন।

মডেল অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির উপস্থিত ছিলেন জোভানের বিয়ের অনুষ্ঠানে। এ দুই তারকা তাদের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে দেখা যায়, চিত্রনায়ক সিয়াম, তৌসিফ মাহবুব বিয়েতে উপস্থিত ছিলেন।

জোভান তার স্ত্রীর বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি। তবে এটুকু জানিয়েছেন, তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। এর আগে জোভানের কাছের কয়েকজন বন্ধু জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকায়। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।

জানা যায়, গত ১২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে ক‌রে‌ছেন জোভান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...