Trending Now

সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত

Date:

সংলাপ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল, একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল, কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে যুবায়ের ও হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন। 

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ বলেন, নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তারা প্রাইভেটকারে ব্যবসার কাজে তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...