Trending Now

নেত্রকোনায় ৫টি সংসদীয় আসনের ৪ টিতে নৌকা ; ১টিতে স্বতন্ত্র বিজয়ী

Date:

রিপোর্টার, মহিউদ্দিন তালুকদার : নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারবেজ ও রিটার্নিং অফিসার রবিবার প্রার্থীদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে নির্বাচিতও অন্যান্য প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন।

প্রার্থীদের ফলাফল ঘোষনা অনুযায়ী নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২ শত ১৯ ভোট।

নেত্রকোণা ২- সদর- বারহাট্টা আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫ হাজার ৩ শত ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক ক্রিয়া ও প্রতিমন্ত্রী আরিফ খান জয় ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ২ শত ৮৭ ভোট।

নেত্রকোণা ৩- আটপাড়া কেন্দুয়া – আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে ৭৬ হাজার ৬ শত ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৫ শত ৫০ ভোট।

নেত্রকোণা-৪ মদন- মোহনগঞ্জ – খালিয়াজুড়ি আসনে, আওয়মীলীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোঃ লিয়াকত আলী খান এডভোকেট লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭ শত ৫৯ ভোট।

নেত্রকোণা-৫ পূর্বধলা আসনে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নৌকা প্রতীক নিয়ে ৭৯ হাজার ৬ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ২ শত ১৪ ভোট।

বেসরকারী ফলাফল ঘোষনার সময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক নূরসহ অন্যরা উপস্তিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...