Trending Now

নিহত ৩ ভক্তের বাড়ি ছুটে গেলেন ‘KGF’ তারকা যশ

Date:

বিনোদন ডেস্ক : ‘রকিং স্টার’ হিসেবে পরিচিত তারকা যশ। ‘কেজিএফ’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি লাভ করেন তিনি। ৮ জানুয়ারি ছিল কন্নড় সিনেমার এই অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে প্রিয় তারকার ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ৩ ভক্ত। খবর পেয়ে ভক্তদের পরিবারের সঙ্গে দেখা করেন যশ।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যশের ৩ জন ভক্ত মারা গেছে; আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। জন্মদিনে বিষাদের এই খবর পেয়ে কর্নাটকে অবস্থিত ওই তিন ভক্তের বাড়িতে ছুটে যান যশ। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরো ৩ ভক্তকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খরচ বহন করার কথাও জানান এই অভিনেতা।

যশ বলেন, ‘আপনি যেখানে আছেন সেখান থেকেই আমাকে শুভেচ্ছা জানান, এটিই আমার প্রাপ্তি। এমন দুঃখজনক ঘটনা জন্মদিনে নিজেকে ভীত করে তোলে। এভাবে ‘ফ্যান্ডম’ দেখাবেন না; দয়া করে এভাবে ভালোবাসা প্রকাশ করবেন না। সবার কাছে অনুরোধ, ব্যানার টঙাবেন না, বাইক রেস করবেন না, ঝুঁকি নিয়ে সেলফি তুলবেন না।’

ভক্তদের উদ্দেশ্যে যশ বলেন, ‘আমি চাই, আমার সমস্ত দর্শক-ভক্ত জীবনে আমার মতো বেড়ে উঠুক। আপনারা যদি আমার সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তবে নিজের কাজটি মন দিয়ে করুন। সফলতা না আসা পর্যন্ত পরিশ্রম করে যান। মনে রাখবেন, আপনি আপনার পরিবারের কাছে সবকিছু। পরিবারকে গর্বিত করাই আপনার জীবনের লক্ষ্য।’

অশোক কাশ্যপের ‘নন্দগোকুলা’ টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন যশ। ২০০৮ সালে ‘মোগিনা মানাসু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর ‘গুগলি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি’, ‘মাস্টারপিস’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন যশ। ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ সিনেমা তাকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...