Trending Now

ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৩ জনের লাশ উদ্ধার

Date:

বিশেষ প্রতিবেদন : নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর ৩ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে বুধবার পৃথক সময়ে ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. বাবুল মিয়া (৪৭), পুরান গোগনগরের মৃত মতি মিয়ার ছেলে মো. সেলিম (৪০) ও একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে জালাল মিয়া (৫১)।

বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় গত ১ জানুয়ারি ভোর ৬টার দিকে ডিক্রিরচর গুদারাঘাটে ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির সময় আনুমানিক ১৫-২০ জন যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী সাঁতরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করে। 

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, তিন জনের লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...