Trending Now

বছরের শুরুতেই দুর্ঘটনা, গুরুতর আহত অঙ্কুশ

Date:

বিনোদন ডেস্ক : গুরুতর আহত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা অঙ্কুশ হাজরা। সিনেমার শুটিং সেটে আহত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান অঙ্কুশ।

ডান পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছেন অঙ্কুশ। তার একটি ছবি দিয়ে অঙ্কুশ লিখেছেন, ‘২০২৪ সালটি এভাবে শুরু হলো। ‘মির্জা’ সিনেমার স্টান্ট করার সময়ে গুরুতর আহত হয়েছি। অসহ্য ব্যথা।’

২০২৪ সালে মুক্তি পাবে ‘মির্জা’ সিনেমা। এটি তার এ বছরের প্রথম সিনেমা। অঙ্কুশ হাজরা বলেন, ‘সিনেমাটির জন্য আমি রক্ত ও ঘাম ঝরাব। তবে আপনাদের ভালোবাসা ও দোয়া প্রয়োজন।’

মূলত, ৩১ ডিসেম্বর আঘাত পান অঙ্কুশ হাজরা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেতা বলেন, ‘‘কেবল নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মালাইচাকিতে চোট পেয়েছি। ছয় বছর পর অ্যাকশন সিনেমা করছি। তাই অভ্যাস নেই, এজন্যই আঘাতটা লেগেছে। এখন তো বাণিজ্যিক অ্যাকশন সিনেমা আর সেভাবে তৈরি হয় না। ‘মির্জা’ সিনেমার শুটিং করতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে, কেন তৈরি হয় না।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...