Trending Now

ইসলামে বাবা-মায়ের হক সবচেয়ে বেশি

Date:

ইসলামিক প্রতিবেদন : বাবা-মা আমাদের দুনিয়ার জীবনের সবচেয়ে আপন ও কাছের মানুষ। যে কোনো মানুষের ওপরই তার বাবা-মায়ের হক সবচেয়ে বেশি। তারা তাকে কঠোর পরিশ্রম করে প্রতিপালন করেন, তার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন। কোরআনে আল্লাহ তাআলা নিজের অধিকারের সাথে যুক্ত করে বাবা-মায়ের অধিকারের কথা উল্লেখ করেন। আল্লাহ বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং বাবা-মায়ের সাথে সদাচরণ করবে। (সুরা ইসরা: ২৩)

আরেক আয়াতে আল্লাহ বলেছেন, বলো, ‘এসো, তোমাদের ওপর তোমাদের রব যা হারাম করেছেন, তা তিলাওয়াত করি; তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে। (সুরা আনআম: ১৫১)

আবু হোরায়রা (রা.) বলেন, এক ব্যক্তি রাসুলের (সা.) কাছে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসুল! আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? তিনি বললেন তোমার মায়ের, লোকটি বললো তারপর কে? নবিজি (সা.) বললেন, তোমার মা। সে বললো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বললো, তারপর কে? তিনি বললেন, তারপর তোমার বাবা। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)।

বাবা-মা যদি নিজেদের ব্যয়ভার বহন করতে অসমর্থ্য হন, তাহলে তাদের ব্যয়ভার বহন করা সন্তানের অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়। এ ছাড়া সব অবস্থায় তাদের হাদিয়া দেওয়া, তাদের জন্য ব্যয় করা সওয়াবের কাজ। কোরআনে আল্লাহ বাবা-মায়ের জন্য ব্যয়কে নেক আমল উল্লেখ করে বলেন, তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কীভাবে ব্যয় করবে? বলো, তোমরা যে সম্পদ ব্যয় করবে তা বাবা-মা, আত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। আর যে কোনো ভালো কাজ তোমরা করো, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ ভালোভাবে অবগত রয়েছেন। (সুরা বাকারা: ২১৫)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...