Trending Now

সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি

Date:

বিশেষ প্রতিবেদন : রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ১১টার দিকে সাজেকের শুকনাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।

তিনি জানান, আজ সোমবার সকালে সাজেক যাওয়ার পথে শুকনাছড়ি এলাকায় পৌঁছালে পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নিরাপত্তা বাহিনী পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

তিনি আরও জানান, পর্যটকদের গাড়ি লক্ষ্য করে দুই-তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক জানান, ঘটনাটি রাঙ্গামাটি ও দীঘিনালা সীমান্ত এলাকায় ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যায়। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

স্থানীয়দের ধারণা, ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাদের চার নেতাকে হত্যার প্রতিবাদে গতকাল খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...