Trending Now

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Date:

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে দলীয় ও স্বতন্ত্র প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ। এ সময় পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দলীয় মনোনয়ন পেয়ে (নৌকা) প্রতীক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ দলীয় মনোনয়নে (লাঙ্গল), তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়ে আব্দুল ওয়াহাব হামিদী (সোনালী আঁশ) ও আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. আনোয়ার হোসেন (ঈগল) প্রতীক পেয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধতা করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে ভোটের প্রচার-প্রচারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...