Trending Now

‘স্মার্ট রেট’ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, ঋণ ও আমানতের সুদে এর প্রভাব কী

Date:

সুদের হার নির্ধারণ করার নতুন পদ্ধতি চালু করার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ঋণের সুদহার ধীরে ধীরে বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের যে স্মার্ট পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণ ও আমানতের সুদের হার নির্ধারণ করা হয়, তা সবশেষ সামান্য বেড়েছে। ফলে এই হারের ওপর ভিত্তি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদের নতুন হার নির্ধারণ করতে পারবে।

যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ, আগস্টে যা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।

ফলে চলতি মাসে ব্যাংক ঋণে সর্বোচ্চ সুদহার বেড়ে হতে পারে ১০ দশমিক ১৪ শতাংশ। জুলাইয়ে এই হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠানের জন্য ঋণের সুদহার বেড়ে হতে পারবে সর্বোচ্চ ১২ দশমিক ১৪ শতাংশ।

অবশ্য একবার সুদহার কার্যকর করা হলে পরবর্তী ছয় মাসে তা আর পরিবর্তন করা যায় না। এ জন্য এখনই সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহক পর্যায়ে সুদের হার পরিবর্তন করছে না বলে জানা যায়।

ব্যাংকের সুদহার নির্ধারণের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, সুদের হারে পরিবর্তন করা হলে ঋণের কিস্তিতেও কিছুটা পরিবর্তন হবে, যাকে হয়তো ভালোভাবে নেবেন না গ্রাহকেরা।

ব্যাংকগুলো আমানত ও ঋণের সুদহার নির্ধারণ করা হয় সম্পদ-দায় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে। কত সুদে আমানত সংগ্রহ করা হচ্ছে, এর ওপর নির্ভর করে ঋণের সুদহার। জুলাইয়ে স্মার্ট সুদহার চালু হওয়ার পর অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ ও আমানতে সুদের হার বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...