Trending Now

দেশে মুক্তিতে বাধা নেই, ৪৮ প্রেক্ষাগৃহে চলবে ‘অ্যানিমেল’

Date:

বিনোদন ডেস্ক : বাংলাদেশে বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বলিউডের রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। সিনেমাটি ১ ডিসেম্বর ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়ে। একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়নি। অবশেষে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত রণবীর কাপুরের চলচ্চিত্র সিনেমাটি আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশের সিনেমা হলে চলবে ‘অ্যানিমেল’।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন। অনন্য মামুন জানান, ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে থেকে আনকাট ছাড়পত্র পেয়েছেন তারা। তাদের জমা দেওয়া সিনেমার কোনও অংশ বাদ দিতে বলেনি। ফলে আজ বৃহস্পতিবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’।

প্রাথমিকভাবে ৪৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে। পরে আরও বাড়বে।’ চলতি মাসের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ৪৮১ কোটি ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‘অ্যানিমেল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...