Trending Now

এবারও থার্টি ফার্স্টে উন্মুক্ত অনুষ্ঠানে বারণ, বন্ধ থাকবে বার

Date:

বিশেষ প্রতিবেদন : নির্বাচনকে সামনে রেখে এ বছর ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। ওড়ানো যাবে না ফানুস। মঙ্গলবার দুপুরে বড়দিন ও থার্টি ফার্স্ট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মোড়ে মোড়ে চেকপোস্ট বসানোর কথাও উল্লেখ করেন তিনি।

গত শতকের শেষের দিক থেকে ইংরেজি নববর্ষ উদযাপনের আয়োজন জনপ্রিয় হতে থাকে বাংলাদেশে। এই উদযাপনে মাঝেমধ্যে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার খবর আসায় এই আয়োজনে কড়াকড়িও আরোপ করা হয়। এবার দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতদিন আগে থার্টি ফাস্ট হবে। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এর মধ্যেই বেড়েছে।নির্বাচনে কথা উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, ‘৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর থেকে দেশের কোন উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘কারণ, ৭ জানুয়ারি নির্বাচন। কেউ অনুষ্ঠান করতে চাইলে ইনডোর বা ঘরে করতে হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২৫ ডিসেম্বর খ্রিস্টধর্মাবলম্বীদের সব চেয়ে বড় অনুষ্ঠান, বড়দিন পালন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি।    

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৪-২৬ ডিসেম্বর পর্যন্ত চার্চের আশেপাশের এলাকায় গোয়েন্দা বাহিনীর সতর্ক অবস্থান থাকবে। আর্চওয়ে, সিসি ক্যামেরা রাখতে বলা হয়েছে।’

এরপরও যেকোনো ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ দেখলে ৯৯৯-এ ফোন দিতে অনুরোধ করেন আসাদুজ্জামান কামাল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...