Trending Now

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন কর্মকর্তার মৃত্যু

Date:

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তি গত সোমবার (৪ সেপ্টেম্বর) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘদিন থেকে নাসরিন মুক্তি ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্বামী ও একমাত্র শিশুকন্যা রেখে গেছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, নাসরিন মুক্তি  ২০২২ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের মিনিস্টার (পলিটিক্যাল) পদে নিযুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সার্বিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেছেন।  

নাসরিন মুক্তি বীর মুক্তিযোদ্ধা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জালাল উদ্দিনের (বীর উত্তম) সন্তান।

লন্ডন হাইকমিশনে যোগ দেওয়ার আগে তিনি বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ জোহর ব্রিকলেন মসজিদে নাসরিন মুক্তির জানাজা অনুষ্ঠিত হয়। অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁর মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...