Trending Now

৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিলের ঘোষণা বিএনপির

Date:

৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফাসহ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি এই কর্মসূচি দিয়েছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী শনিবার বিকেলে এই গণমিছিল করা হবে।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলনে থাকা রাজনৈতিক দল-জোটগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। এ ছাড়া আরও কয়েকটি দল পৃথকভাবে আন্দোলন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...