Trending Now

বিশ্বকাপ ব্যর্থতা খুঁজতে বিসিবির তদন্ত কমিটি গঠন

Date:

ক্রিড়া প্রতিবেদক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। নয় ম্যাচে সাতটিতেই হার। সেমি-ফাইনাল খেলার আশা নিয়ে গেলেও মাঠের পারফরম্যান্সে একদমই ভরাডুবি। দুয়েকটি ব্যক্তিগত পারফরম্যান্স বাদে দল হিসেবে খেলতে পারেনি বাংলাদেশ। গোটা দলের ব্যর্থতা স্বীকার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে মাঠে নেমেছে বিসিবি। এজন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির প্রধান করা হয়েছে বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজকে। তার সঙ্গে থাকবেন বিসিবির আরো দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। এই কমিটি করার উদ্দেশ্য হলো, বিশ্বকাপে দলের দুর্বল পারফরম্যান্সের কারণগুলো যাচাই করা এবং এটি পরবর্তীতে বোর্ডের কাছে তুলে ধরা।

জানা গেছে, এই কমিটি অধিনায়ক, কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে বসবেন। তাদের কাছে ব্যর্থতার কারণ জানতে চাইবেন। এরপর নিজেদের মূল্যায়ন জমা দেবেন বোর্ডে। যা পরবর্তী বোর্ড সভায় উপস্থাপন করা হবে। বিশ্বকাপে দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। তাদের সবার সঙ্গে কথা বলার পর তিন সদস্যের কমিটি নিজেদের প্রতিবেদন উপস্থাপন করবে বোর্ডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...