Trending Now

চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে

Date:

ক্রিড়া ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে এশিয়া কাপ আয়োজন নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। শেষমেশ হাইব্রিড পদ্ধতিতে সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কাকে যুক্ত করে দ্বন্দ্বের অবসান ঘটানো হয়। এবারও ভারতের পাল্টা অবস্থানের কারণে সংশয়ের মধ্যে পড়ে গেছে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি।

আগে জানা গিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ২০২৫ সালের সেই আসরের জন্য এখনো ঢের সময় বাকি আছে। কিন্তু আয়োজক পাকিস্তান বলেই এত তাড়াতাড়ি আলোচনা শুরু হয়ে গেছে। কেননা এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ভারত পাকিস্তান যেতে রাজি হবে না বলেই পাকিস্তানে হচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফি।

সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত পরশু পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ২০২৩ এশিয়া কাপের মতো ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত সরকার পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানাতে পারে। এই শঙ্কা থেকেই আইসিসির কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে পিসিবি।

যদি সত্যিই তেমন কিছু হয় তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করা হতে পারে। এই তালিকায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। আবার এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেও হতে পারে টুর্নামেন্টটি। এমনই খবর জি নিউজ, ডিএনএ ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের।

ডিএনএ ইন্ডিয়া পিটিআই-এর বরাতে লিখেছে, একটি সূত্র বলেছে, ভারত আবারও পাকিস্তানে তাদের দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। তাই পিসিবি কর্মকর্তারা এটা সোজা জানিয়ে দিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে আইসিসিকে একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

​সংলাপ প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের...

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...