Trending Now

ফের সন্তানের মা হলেন অভিনেত্রী আলভী

Date:

বিনোদন ডেস্ক : ফের মা হলেন লাক্স তারকা অভিনেত্রী সামরোজ আজমি আলভী। গত ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইনোভা আলেকজান্দ্রিয়া হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আমির হাসিন ও আলভী দম্পতির এটি দ্বিতীয় সন্তান। ফেসবুক স্ট্যাটাসে আলভী খুশির খবরটি জানিয়েছেন। এ অভিনেত্রী লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে গতকাল (২৩ নভেম্বর) দ্বিতীয় পরিকে পেয়েছি। কন্যার নাম রেখেছি আজমিরা হাসিন নাহলি। আলহামদুলিল্লাহ। দয়া করে আমার ও বাচ্চার জন্য দোয়া করবেন।’

২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি আমির হাসানকে বিয়ে করে অভিনেত্রী আলভী। বিয়ের ছয় বছর পর অর্থাৎ ২০১৮ সালে প্রথম কন্যাসন্তানের মা হন তিনি। তার নাম রাখেন আহেলী। এবার পাঁচ বছরের মাথায় দ্বিতীয় কন্যার বাবা-মা হলেন তারা।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন আলভী। এরপর টিভি নাটকে নাম লেখান তিনি। ‘অলসপুর’ নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।

আলভী অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো— ‘তিন গ্যাদা’, ‘পত্র মিতালী’, ‘জামাই মেলা’, ‘গুলশান অ্যাভিনিউ’, ‘টাউট প্লাস’ প্রভৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...