Trending Now

যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম রিমান্ডে

Date:

যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম ছবি: সংগৃহীত

রামপুরা থানার মামলায় গ্রেপ্তার যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শেখ সাদী মঙ্গলবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মোনায়েমের আইনজীবী ওমর ফারুক ফারুকী। এদিকে আবদুল মোনায়েমের রিমান্ড শুনানির সময় হট্টগোল হয়েছে। একপর্যায়ে বিচারক এজলাসও ত্যাগ করেন।

আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে আবারও রামপুরা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোনায়েমকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে রিমান্ড শুনানি না করার জন্য বিচারকের কাছে তাঁরা আবেদন করেন। তারপরও শুনানি নিয়ে আদালত মোনায়েমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে গত বছরের ডিসেম্বরে রামপুরা থানায় মামলা করে পুলিশ। যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে গত ৮ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে (মুন্না) গ্রেপ্তার করেছে পুলিশ। যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, আজ বুধবার বিকেলে ঢাকায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় অংশ নেন মোনায়েম ও জাহাঙ্গীর। সভা শেষে ফেরার পথে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে।

যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান। তিনি প্রথম আলোকে বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টন এলাকায় গাড়ি ভাঙচুরের মামলায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। সে কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এস এম জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন, গ্রেপ্তার আবদুল মোনায়েমের বিরুদ্ধে কোনো মামলা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...