Trending Now

আমিনবাজারে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণ ; দগ্ধ ৭

Date:

সংলাপ প্রতিবেদক : সাভারের আমিনবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সাত জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে পাঁচ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। ১৭ নভেম্বর শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আমিনবাজার ইউনিয়নের হিজলি গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় রাত ১২টার দিকে তাদের ঢামেকে নেওয়া হয়।

দগ্ধরা হলেন, মো. রায়হান (২০), মো. হারিস (২০), মো. নাহিদ (২০), মো. জুয়েল (২২), মো. মোনারুল (১৯), মো. আল- আমিন (২২) ও মো. রুবেল (২৫)। তারা সবাই ভাড়া বাসায় থেকে বিভিন্ন কাজ করেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় রায়হানের ২৮ শতাংশ দগ্ধ, হারিসের ১৩ শতাংশ, নাহিদের ১৭ শতাংশ, জুয়েলের ১৪ শতাংশ, মোনারুলের ৭ শতাংশ, আলামিনের ১২ শতাংশ ও রুবেলের ১৩ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

দগ্ধ রায়হানের ভগ্নিপতি রকিব বলেন, রাত ৯টার দিকে ওই কক্ষে বসে সবাই গল্প করছিলেন। একজন সেখানে সিগারেট খেতে দিয়াশলাই কাঠি জ্বালালে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি জানান, দুই দিন আগে ওই কক্ষের পাশেই গ্যাসের লাইনে কাজ করা হয়েছিল। কক্ষটিও সারাদিন বন্ধ ছিল। ফলে কক্ষে কোনোভাবে গ্যাস আচ্ছন্ন হয়ে ছিল। আগুন জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সাত জন দগ্ধ হয়েছে বলে জেনেছি। দুইজন বেশি দগ্ধ হয়েছে। বাকিদের কিছুটা কম। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...