Trending Now

সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুঁড়লো রাশিয়া

Date:

সংলাপ ডেস্ক : রাশিয়া তাদের পারমাণবিকশক্তি চালিত নতুন সাবমেরিন ‘ইম্পারেটর আলেকজান্ডার-থ্রি’ থেকে আন্তঃমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে বলেছে, ‘একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা রাষ্ট্রীয় পরীক্ষার চূড়ান্ত ধাপ, যার পরে নৌবাহিনীতে ক্রুজার গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাশিয়া পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের চুক্তি বাতিল করার পর, চলতি বছর প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। ১২ মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং এর পরিসীমা ৮ হাজার কিলোমিটার।

২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সম্পর্কটা দা-কুমড়ার মতো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি মোকাবেলায় রাশিয়াকে তার পারমাণবিক প্রতিরোধ বজায় রাখার জন্য চাপ দিচ্ছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি শ্বেত সাগরে থাকা নতুন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং এটি কামচাটকা উপদ্বীপে কয়েক হাজার কিলোমিটার দূরের পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। 

তবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি কবে পরিচালনা করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বোরেই শ্রেণির কৌশলগত ইম্পারেটর আলেকজান্ডার-থ্রি সাবমেরিন ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র ও আধুনিক টর্পেডো অস্ত্রে সজ্জিত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএসএস জানিয়েছে, পুতিন গত ডিসেম্বরে ‘ইম্পারেটর আলেকজান্ডার-থ্রি’ সাবমেরিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বোরেই প্রকল্পে পারমাণবিকশক্তি চালিত ৩টি সাবমেরিন আছে নৌবাহিনীর। আরও তিনটি সাবমেরিন নির্মাণাধীন রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...