Trending Now

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম

Date:

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিৎ। দায়িত্ব পালনে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১১ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সামনে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান সরকার বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।

নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছেন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

তিনি বলেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এই দুই আচরণের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি অব্যাহত।

​দৈনিক সংলাপ রিপোর্ট পোশাক কারখানাসহ দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলোতে...

মজুরি বৃদ্ধি ও কালো তালিকা বন্ধের আশ্বাস: গাজীপুরে পোশাক কারখানাগুলোতে কাজ শুরু, স্বস্তি শিল্পাঞ্চলে

​দৈনিক সংলাপ প্রতিবেদন ন্যূনতম মজুরি বাড়ানো ও আন্দোলনকারী শ্রমিকদের...

জ্বালানি সংকটে ব্যতিক্রমী প্রচারণা

মোঃ ইব্রাহীম খলিলভোলা জেলা প্রতিনিধি জ্বালানি সংকটের এই সময়ে নির্বাচনী...

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬ এর উদ্বোধন

সংলাপ রিপোর্ট বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বীরশ্রেষ্ঠ নূর...