Trending Now

শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি অব্যাহত।

Date:

​দৈনিক সংলাপ রিপোর্ট

পোশাক কারখানাসহ দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার, শান্ত পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, শিল্পাঞ্চলে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে রাজধানী ঢাকার মিরপুরে ৩ প্লাটুন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

​নিরাপত্তা ব্যবস্থা কঠোর ও আধুনিক করতে প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (APC) এবং রায়ট কন্ট্রোল ভেহিকল (RCV)। এছাড়া প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে এলাকাগুলোতে সরাসরি বা ‘লাইভ’ মনিটরিং অব্যাহত রয়েছে । দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা ব্যবহার করছেন আধুনিক বডি ওরন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওরন ক্যামেরা।

​বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সারা দেশের এসব নিরাপত্তা ও টহল কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

​শরিফুল ইসলাম আরও জানান, শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা ও বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম

মো:মেহেদী হাসান ফুয়াদদিনাজপুর জেলা প্রতিনিধি বিরোধী দলীয় চিফ হুইপ ও...

মজুরি বৃদ্ধি ও কালো তালিকা বন্ধের আশ্বাস: গাজীপুরে পোশাক কারখানাগুলোতে কাজ শুরু, স্বস্তি শিল্পাঞ্চলে

​দৈনিক সংলাপ প্রতিবেদন ন্যূনতম মজুরি বাড়ানো ও আন্দোলনকারী শ্রমিকদের...

জ্বালানি সংকটে ব্যতিক্রমী প্রচারণা

মোঃ ইব্রাহীম খলিলভোলা জেলা প্রতিনিধি জ্বালানি সংকটের এই সময়ে নির্বাচনী...

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬ এর উদ্বোধন

সংলাপ রিপোর্ট বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বীরশ্রেষ্ঠ নূর...