Trending Now

ডিএমপির কামরাঙ্গীরচর থানার নতুন ওসি হলেন আজহারুল ইসলাম

Date:

সংলাপ রিপোর্ট ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সফল পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজহারুল ইসলাম। পেশাগত জীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার জন্য সুপরিচিত এই কর্মকর্তা শিগগিরই নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।

পেশাগত ক্যারিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন আজহারুল ইসলাম। ডিএমপিতে যোগদানের আগে তিনি কুমিল্লা জেলার বরুড়া থানা এবং পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে দায়িত্ব পালনকালে সাইবার অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ ভূমিকা রাখেন।

নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলাম বলেন, “আমি সবসময় সততা, ন্যায় ও নিষ্ঠাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পুলিশের অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কামরাঙ্গীরচর থানার সাধারণ মানুষ যেন দ্রুত ও হয়রানিমুক্ত আইনি সেবা পান, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটে এবং মাদক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলা যায়—সে লক্ষ্যে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”

তিনি নতুন কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনে থানা এলাকার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...