Trending Now

ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ফেন্সিডিল এর বিকল্প নেশাজাতীয় সিরাপের বিশাল চালান জব্দ

Date:

জুয়েল আলী

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ০২টি অভিযানে বিপুল পরিমাণ Eskuf সিরাপ জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ২৩৩৫ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও অদ্য ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত ০১:০০ ঘটিকায় অপর অভিযানে সোনামসজিদ বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৫৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামীসহ প্রায় ১১৮৮৬ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপির জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন: শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা পল্লবী

সংলাপ রিপোর্ট ঢাকা মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং...

জলমগ্ন ঢাকা: মেইন রাস্তায় অলিতে-গলিতে থৈ থৈ পানি

সংলাপ রিপোর্ট দীর্ঘদিন পর বর্ষার এক প্রলয়ংকরী ও রুদ্র...

ইনকিলাবের সংবাদের প্রতিবাদে গৌরীপুর বিএনপির সংবাদ সম্মেলন, ‘মিথ্যা ও মনগড়া তথ্য প্রকাশের’ অভিযোগ

আনোয়ার হোসেন শাহীনঃময়মনসিংহের গৌরীপুরে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ...