Trending Now

মদনে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার

Date:

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মদন থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এক সফল অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রবিউল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সাহাপুর গ্রাম থেকে রবিউলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রবিউল উপজেলার চানগাও ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত রোজ আলির ছেলে।

মদন থানার নবাগত ওসি তরিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ রবিউলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এলাকাবাসী পুলিশের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নবাগত ওসির নেতৃত্বে এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...