Trending Now

চাদপুরে এনডিএমের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date:

চাদপুর প্রতিনিধি

গত ১৯ মার্চ ২০২৬ ইং তারিখে চাঁদপুর জেলায় জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলার আহবায়ক মেহেদী হাসান রাফির সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ,এমপি এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ইন্টারনেটে ভিডিও ফোনকলের মাধ্যমে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো:মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজের বিভিন্ন শ্রেনী ও পেশাজীবি,অসহায় ও হতদরিদ্র মানুষ সহ আরো উপস্থিত ছিলেন শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী ও তরুন সমাজ। উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন (এনডিএম) এর চাঁদপুর জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দগন।
উক্ত দোয়া মাহফিলে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ,এমপির দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়।
ইফতার মাহফিলে জেলার আহবায়ক মেহেদী হাসান রাফি বলেন – “জননেতা ববি হাজ্জাজ তরুন সমাজ এর আইডল। ইনশাআল্লাহ মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ,এমপির নেতৃত্বে ছাত্র আন্দোলন (এনডিএম) বাংলাদেশের সকল জেলা,থানা ও উপজেলায় নির্ভীকতার সাথে জনকল্যাণমূলক কাজ করে যাবে ও এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন এর জন্য সর্বদা ভাল কাজে নিয়োজিত থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...