Trending Now

নেতানিয়াহুরমৃত্যু নাকি গুজব

Date:


সংলাপ ডেস্ক : ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি সোমবার এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেছে যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি ইরানের পাল্টা হামলায় নিহত বা গুরুতর আহত হয়েছেন। এই প্রতিবেদন আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করলেও ইসরায়েলের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকৃতি জানানো হয়নি ।

তাসনিম তাদের প্রতিবেদনে নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার পক্ষে বেশ কিছু “পরোক্ষ প্রমাণ” হাজির করেছে। তাদের দাবি, গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো ভিডিও বার্তা বা প্রকাশ্য উপস্থিতি নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা অস্বাভাবিক মাত্রায় জোরদার করা হয়েছে বলে হিব্রু সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে। এছাড়া, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসরায়েল সফর হঠাৎ বাতিল হওয়াকেও তারা এই গুঞ্জনের সঙ্গে যুক্ত করেছে ।

এমনকি তাসনিমের প্রতিবেদনে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে, নেতানিয়াহুর গোপন আস্তানায় ইরানের হামলায় তার ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন এবং দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও হতাহত হয়েছেন। তবে তাসনিম নিজেই স্বীকার করেছে যে, এই সব তথ্য এখনও সরকারিভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি ।

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এই গুজবকে ‘ভুয়া খবর’ হিসেবে আখ্যা দিয়ে নেতানিয়াহুর মৃত্যুর দাবিকে নস্যাৎ করেছে। তারা জানায়, ইরানি সংবাদমাধ্যমের এই প্রতিবেদন তথ্যযুদ্ধের একটি অংশ মাত্র, যেখানে কিছু খণ্ডিত তথ্যকে জোড়া দিয়ে একটি নাটকীয় গল্প তৈরি করা হয়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৭ মার্চ একটি বিবৃতি প্রকাশিত হয়েছে এবং ৬ মার্চ তিনি বেরশেভায় একটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে সরকারি পোর্টালে উল্লেখ আছে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও তার সাম্প্রতিক টেলিফোন আলাপের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে ।

ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এই ধরনের গুঞ্জন নতুন নয়। ইতিপূর্বেও নেতানিয়াহুর নিখোঁজ হওয়া নিয়ে ইরানি গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যা পরে ভুয়া প্রমাণিত হয়। তেল আবিব থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসা পর্যন্ত নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার এই খবরকে নিছক গুঞ্জন বলেই মনে করছে বিশ্লেষক মহল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...