সংলাপ রিপোর্ট
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব এম সিরাজ উদ্দিন মিয়া-কে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে সরকার। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান উপদেষ্টার কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োজিত মুখ্য সচিব জনাব এম সিরাজ উদ্দিন মিয়া (পরিচিতি নম্বর: ১৬৮০) এখন থেকে তাঁর বর্তমান পদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবের (চুক্তিভিত্তিক) অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এই আদেশের অনুলিপি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।



