Trending Now

ঢাকা-১৩ আসনে জনমতে এগিয়ে ববি হাজ্জাজ: এনডিএম ও ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সন্তোষ

Date:

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনে নির্বাচনী প্রচারণায় এবং জনমতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাঠ পর্যায়ের বিভিন্ন জরিপে তাঁর এই ইতিবাচক অবস্থানের বিষয়ে এক যৌথ বিবৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন এনডিএম এবং এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে এনডিএম-এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ঢাকা-১৩ আসনের সাধারণ মানুষের সাথে কথা বলে এটি স্পষ্ট যে, তারা একজন শিক্ষিত, মার্জিত এবং সাহসী নেতৃত্ব খুঁজছেন। ববি হাজ্জাজ তাঁর বলিষ্ঠ ভূমিকা এবং জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মাঠ পর্যায়ের বিভিন্ন জরিপ ও জনমত তারই প্রতিফলন ঘটাচ্ছে।”

একই অভিমত ব্যক্ত করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মাসুদ রানা জুয়েল বলেন, “তরুণ প্রজন্মের কাছে ববি হাজ্জাজ আজ এক আস্থার প্রতীক। তিনি ছাত্র ও যুব সমাজের কর্মসংস্থান এবং অধিকার নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। ঢাকা-১৩ আসনে তাঁর প্রতি জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে যে, সাধারণ মানুষ ইতিবাচক পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে তারা ববি হাজ্জাজকেই পাশে পেতে চায়।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ববি হাজ্জাজের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ততা তাঁকে এই আসনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। মোহাম্মদপুর ও সংলগ্ন এলাকার মানুষের নাগরিক অধিকার আদায়ে তাঁর আপসহীন ভূমিকা সাধারণ ভোটারদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, আগামী নির্বাচনে ঢাকা-১৩ আসনের জনগণ ব্যালটের মাধ্যমে ববি হাজ্জাজকে বিজয়ী করে এলাকার উন্নয়ন ও আধুনিকায়নের দায়িত্ব তাঁর হাতেই তুলে দেবেন।এনডিএমের পক্ষ থেকে আধুনিক ঢাকার ১৩ আসনে ববি হাজ্জাজকে জয়যুক্ত করে উন্নয়নে ভূমিকার রাখার আহবান জানান,মো. মোস্তাফিজুর রহমান ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মাসুদ রানা জুয়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...