সংলাপ প্রতিবেদক
সুনাম গন্জ্জের ধর্মপাশা সরকারি ডিগ্রী কলেজের দূণীতি বাজ শিক্ষক সূভাষ চন্দ্র সরকার((অর্থনীতি) ,সৈয়দ জিয়াউল হক (ইসলামের ইতিহাস )এসএম ওয়াহাবের (ব্যাবস্থাপনা) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও উপজেলা বিএনপির একটি পদধারী নেতাদের আতাতের মাধ্যমে দূর্ণীতিবাজ শিক্ষকদের কলেজটির বিভিন্ন পদ পদবীতে পূন বহালের অভিযোগ পাওয়া গেছে। সূভাষ চন্দ্র সরকার একজন ভারতীয় নাগরিক ,ভারত সরকারের নগরিকত্ব থাকা এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগের ধর্মপাশা উপজেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন এর পরেও বিএনপির ধর্মপাশা উপজেলার যুগ্ম আহবায়ক আব্দুল হক ও যুগ্ম আহবায়ক এসএম রহমতের সার্বিক সহযোগীতায় কলেজে ফ্যাসিস্ট সরকারের আমলে এবং বর্তমান সময়েও কলেজ কমিটির বিভিন্ন পদে বহাল তবিয়তে রয়েছেন বলে একাধিক সূত্র জানান একজন ছাত্র অভিবাবকের সাথে কথা বলে জানাযায় ,সৈয়দ জিয়াউল হক ও সুভাষ চন্দ্র সরকার দুজনে মিলে ২০১২/১৩ শিক্ষা বর্ষের কলেজটির ১৫ জন শিক্ষার্থীর ডিগ্রী পরিক্ষার ফরম ফিলাপের টাকা আত্মসাৎ করেন সে সময়ে এলাকাবাসী ও ছাত্র অভিভাবকদের চাপের মূখে দূর্নীতির দায় শিকার করে তিন লাখ টাকা জরিমানা দিয়ে জাতীয় বিশ্ব বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের পরিক্ষার প্রবেশ পত্র নিতে বাধ্য হন। তাছাড়া সম্প্রতি কলেজের টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমানিত হওয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট ব্যাংক তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে শিক্ষা মন্ত্রনালয়ে নথি প্রেরণ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজ শিক্ষক জানান,কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষক সূভাষ চন্দ্র সরকার বিরুদ্ধে পরিক্ষার হলে শিক্ষার্থীকে নকল সাপ্লাই দেওয়ার সময় হাতেনাতে হল পরিদর্শনের সময় ২ বছরের জন্য পরিক্ষা কমিটি থেকে তাকে বহিষ্কার করেন তদানিন্তন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির। তাছাড়া শিক্ষক এমএ ওয়াহাব (ব্যাবস্থাপনা) নিজেও তার শিক্ষা জীবনে এসএসসি পরীক্ষায় নকল করার অভিযোগে ২ বছরের জন্য সাসপেন্ড হয়েছিলেন বলে এলাকায় লোকমুখে গুন্জন রয়েছে। পরে তিনি ঢাকা বিভাগের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার অন্য এক স্কুল থেকে তথ্য গুপন করে এসএসসি (মেট্রিক) পাশ করেন।



