Trending Now

স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপিকে নির্মূল করতে পারেনি: আমিনুল হক

Date:

ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের হত্যা, গুম, খুন, হামলা-মামলার মাধ্যমে দমন করার চেষ্টা করেও বিএনপিকে নির্মূল করতে পারেননি।”

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান হঠাৎ একদিনে হয়নি। টানা ১৭ বছর ধরে বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলন চালিয়ে গেছে।”

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক আরো বলেন, “জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আমরা কখনো ভুলতে পারি না। তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা, শহীদ পরিবারকে সম্মান জানানো এবং আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” 

বিএনপি সবসময়ই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে আশ্বাস দেন তিনি।

জাতীয়তাবাদী শিক্ষক-কর্মচারী জনতা পরিবার বৃহত্তর মিরপুর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মিরপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাকিল মোল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

পরে শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে সম্মাননা এবং আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...