মোঃ বুলবুল ইসলাম,(খানসামা ও বীরগঞ্জ)দিনাজপুর:-প্রতিনিধি:
“দিনাজপুর জেলার খানসামা উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম মূল্যায়ন পরীক্ষায় শিক্ষকরা ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে শিক্ষার মান ও মূল্যায়নের স্বচ্ছতা।
অভিযোগ উঠেছে নিম্নোক্ত বিদ্যালয়গুলোর বিরুদ্ধে:
সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর টংগুয়া দাতাকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদার পীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণখুলি ওকরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ভেড়ভেড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ প্রসঙ্গে খানসামা উপজেলার শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার বলেন,
“বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় অভিভাবকরা বলছেন, শিক্ষকরা যখন নিজেরাই পরীক্ষার উত্তর দিয়ে দেন, তখন শিক্ষার্থীরা শেখার আগ্রহ হারায় এবং শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ধরনের অনিয়ম বন্ধ না হলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।



