Trending Now

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ২০ বছরের অনিয়নম দুর্নীতি তদন্তে দুদকে অভিযোগ

Date:

সংলাপ প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ২০ বছর ধরে চলা নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, কমিশন বাণিজ্য, ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাকর্মীদের অনিয়ম করে নিয়োগ দেয়াসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি তদন্তে দুদকে অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ। 

তিনি সোমবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত দুদক কার্যালয়ে দুদক চেয়ারম্যান বরাবরে জাবির ২০ বছর ধরে চলা অনিয়ম দুর্নীতির তদন্ত চেয়ে এই অভিযোগপত্র দায়ের করেন অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ। ৬১ পাতার অভিযোগপত্র ও প্রমাণাদিতে  অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ বিভিন্ন অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেছেন। উল্লেখ্য, তিনি ১ নভেম্বর ২০২২ তারিখে তৎকালীন দুদক চেয়ারম্যান বরাবরে একই অভিযোগ করেছিলেন। পরে দুদকের কোনো সাড়া না পেয়ে একটি উকিল নোটিশ দুদকের চেয়ারম্যান ও জাবির তৎকালীন ভিসি অধ্যাপক নুরুল আলমকে প্রেরণ করেন। বহুল শ্রুতি আছে, জাহাঙ্গীরনগরে দেড় হাজার কোটি টাকার মেগা প্রকল্পের কমিশন বাণিজ্যে ফ্যাসিস্ট হাসিনা ও তার পরিবারের সদস্যরা জড়িত ছিলো। সেসময় দুর্নীতির অভিযোগ উঠায় হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, যারা দুর্নীতির অভিযোগ করছেন, তাদেরকেই প্রমাণ করতে হবে কি দুর্নীতি হয়েছে, অন্যথায় অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়ার হুমকি দেন তিনি। জানাযায়, অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাক্তিগত জীবনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...