Trending Now

ভারতে শাহরুখ খান ও সেক্স বেশি বিক্রি হয়: শিল্পার স্বামী

Date:

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে জামিনে মুক্তি পান। এরপর থেকে মুখোশ পরে বাইরে ঘুরে বেড়ান তিনি। রেস্তোরাঁ থেকে দিওয়ালি পার্টি— সব জায়গায় নানারকম মুখোশ পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।

অবশেষে মুখোশ খুলে প্রকাশ্যে এলেন রাজ কুন্দ্রা। মুখোশ খোলার পর তার মুখ দিয়ে বেরিয়ে আসে বিস্ফোরক মন্তব্য। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, ভারতে এবং বলিউডে কোন জিনিস বেশি বিক্রি হয় তা নিয়ে মন্তব্য করেন রাজ কুন্দ্র। তার ভাষায়, ‘বলিউড এবং দেশে মাত্র দুটো জিনিস বেশি বিক্রি হয়। তা হলো— শাহরুখ খান ও সেক্স।’

পর্নোগ্রাফি মামলায় ৬৩ দিন কারাবন্দি ছিলেন শিল্পার বর রাজ কুন্দ্রা। জেল-জীবনের সেই কাহিনি এবার রুপালি পর্দায় আসছে। সিনেমার নাম রেখেছেন ‘ইউটি ৬৯’। এ সিনেমার ট্রেইলার প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন। সেখানেই এই মন্তব্য করেন রাজ কুন্দ্রা।

সিনেমার ট্রেইলারে ধরা দিয়েছে শিল্পার বরের জেলের আন্ডার ট্রায়াল অর্থাৎ বিচারাধীন কয়েদি হয়ে উঠার ঝলক। এতদিন সিনেমার পর্দায় জেলের অন্দরমহল দেখেছেন রাজ। কিন্তু বাস্তবে সেই ছবিটা দেখে শিউরে উঠেছেন তিনি নিজেও। প্রতিনিয়ম জেলের অন্যান্য বন্দিদের কটূক্তি, স্ত্রীর নামে অশ্লীল কথা শুনতে হয়েছে তাকে।

কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ কুন্দ্রা। অনুরোধ করে তিনি বলেন, ‘আমার স্ত্রী, সন্তান, পরিবারকে কিছু বলবেন না। ওদের তো কোনো দোষ নেই; যা বলার আমাকে বলুন।’

গত বছরের ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন রাজ কুন্দ্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...