Trending Now

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Date:

নেত্রকোনা প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাপাশিয়া দাখিল মাদ্রাসায় “মহান স্বাধীনতা সংগ্রাম ও ২৬ মার্চের তাৎপর্য” শীর্ষক এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির একাডেমিক ভবনে আয়োজিত এ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওলানা দৌলত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক ও আরমান রহমান।

প্রতিষ্ঠান প্রধান তাঁর বক্তব্যে বলেন,”১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে, বুঝতে হবে এবং ধারণ করতে হবে। আজকের এই আয়োজন সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক বলেন, “শিক্ষার্থীদের লেখনীতে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ফুটে উঠেছে। এমন প্রতিযোগিতা তাদের মধ্যে গবেষণা ও লেখার দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করবে।”

অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের ঐতিহাসিক পটভূমি, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা এবং স্বাধীন বাংলাদেশের অর্জন নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, কাপাশিয়া দাখিল মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষাই নয়, জাতীয় ইতিহাস-সংস্কৃতি চর্চা ও সুশিক্ষা প্রদানের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...