Trending Now

ধর্মপাশা রাতের আধারে হযরত লোড়া পীর ও হযরত কালাম শাহ মাজারে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা

Date:

ফারুক আহমেদ,ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হেলিপ্যাড মাঠের সংলগ্ন এলাকায় অবস্থিত পীরে কামেল হযরত কালাম শাহ (রঃ) মাজারে বুধবার (২৭ফেব্রুয়ারি) রাত অনুমান ১২টার দিকে দুর্বৃত্তরা আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রাতের আধারে মাজারে আগুন দেখে আশপাশের স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে এনে উপজেলা প্রশাসনকে জানায়। পরে ধর্মপাশা থানার একদল পুলিশের ফোর্স এসে তা তদন্ত করে যায়। এ সময়ের ভিতরে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে যায়।

এর ছাড়াও গত সোমবার (২৪ফেব্রুয়ারি) ভোর রাত অনুমান ৪টার দিকে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামে ও সদর হাসপাতালে সংলগ্নে অবস্থিত হযরত শাহ লোড়া পীর (রঃ) মাজারে প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে এতে আগুন লাগিয়ে তা মাজারে ছুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এ ছাড়া মাজারের পশ্চিমপাশের মাঠে দুটি সাউন্ড বক্সের বেশ কিছু অংশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫) সোমবার দুপুরে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে ধারণা করা হচ্ছে একই ভাবে হযরত কালাম শাহ (রঃ) মাজারে দুর্বৃত্তরা রাতের আধারে আগুন দিয়েছে। এতে করে এলাকায় এই উপজেলায়য় যত মাজার আছে এবং মাজার ছাড়াও সর্ব মহলে দুর্বৃত্তদের আগুন আগুন ভয়ে আতঙ্কের বিরাজ করছে। এতে করে মাজার সংলগ্ন আশপাশের মানুষের জানমালের নিরাপত্তা হীনতা বিরাজ করছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হযরত শাহ লোড়া পীর (রঃ) মাজারে ৪৫ তম ওরশ মোবারক উপলক্ষ্যে গত রবিবার (২৩ফেব্রুয়ারি) রাত আটটা থেকে তিনদিনব্যাপী মিলাদ মাহফিল, সামা কাউয়ালি গানের আয়োজন করা হয়। প্রথম দিনের কার্যক্রম রাত আড়াইটার দিকে শেষ হয়। সোমবার ভোর সোয়া চারটার দিকে মাজারে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে যায়।

মাজারে আগুন দেওয়ার ব্যাপারে হযরত কালাম শাহ (রঃ) দ্বিতীয় ছেলে শাহ আরিফুল হক রনির সাথে কথা বললে তিনি বলেন, আমি বাড়িতে ছিলাম না ময়মনসিংহে ছিলাম। আমার বাবার মাজারে কে বা কারা আগুন দিয়েছে তা আমি জানিনা। তবে যারা আগুন দিয়েছে তারা কাজটি ভালো করেনি। এভাবে আল্লাহ’র অলিদের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। সকল মাজারের খাদেম, মাতোয়ালি ও অলী প্রেমীদের আমি বলবো আপনারা সদায় সজাগ দৃষ্টি রাখুন এবং মাজারে আগুন দেওয়ার এই দুর্বৃত্তদের প্রতিহত করুন আর এদের ধরে প্রশাসনের কাছে সোপর্দ করুন। এব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ করবো। অভিযোগ লেখা এখন প্রক্রিয়াধীন। 

ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, হযরত শাহ লোড়া পীর (রঃ) এর মাজের আগুন ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। আর হযরত কালাম শাহ (রঃ) এর মাজারে আগুন দেওয়ার খবর শোনেছি। এখন কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...