Trending Now

জুলাই বিপ্লবে নিহত শিক্ষার্থীর পরিবারকে ঘর প্রদান

Date:

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের বাসিন্দা, ছাত্র আন্দোলনে নিহত মেহেদির পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে নিহত মেহেদির পরিবারকে এক বারান্দাসহ দুটি সেমিপাকা ঘর প্রদান করা হয়।

উপহারস্বরূপ এই ঘর বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মো. ইমায়েদুল জাহেদী, পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, এবং ধরঞ্জি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী।

এ সময় জেলা প্রশাসক বলেন, “মেহেদির পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মাথার ওপর যেন একটি নিরাপদ আশ্রয় থাকে, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

নিহত মেহেদির পরিবার জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...