Trending Now

ফরিদপুরের আওয়ামিলীগ নেতা, ইউপি চেয়ারম্যান লাবলু গ্রেপ্তার

Date:

মোঃ আনিসুর রহমান, (সালথা) ফরিদপুরঃ

ফরিদপুরের সালথা উপজেলার আওয়ামীলীগ নেতা ও গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি হাবিবুর রহমান লাবলুকে গত কাল ১১ই ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গট্টি ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মণদিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। 

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ (রিংকু)। গত ২৬ ডিসেম্বর”১৮ সালথা কলেজ মাঠে এক জনসভায় যোগদান কালে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন, যেখানে হাবিবুর রহমান লাবলু ৩ নম্বর আসামি ছিলেন।

এ ছাড়াও ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কল্যাণপুটি গ্রামে তরিকুল ইসলাম সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে আহত হন। তাকে সহ তার সহোযোগি যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যার হুমকি দেওয়ায় এ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ রয়েছে বলে জানাযায়। 

আওয়ামিলীগ এর প্রভাবশালী এ নেতা পরপর দুইবার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং এলাকায় অন্যায় জুলুম চালিয়ে যেতে থাকেন এ বিষয়ে প্রতিবাদ করায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী কাজী ইকরাম হোসেন কে তার নিজস্ব বাহিনীর মাধ্যমে হত্যার চেষ্টা করেন।  উক্ত মামলাটিও চলমান রয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান দৈনিক সংলাপ কে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক  শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার ট্রাইবুনালের পৃথক দুটি মামলায়  ওয়ারেন্টভুক্ত আসামি হাবিবুর রহমান লাবলু কে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...