হাবিবুর রহমান ঃ
নেত্রকোনার পূর্বধলায় দোকান বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে নজরুল ইসলাম (৩৫) নামে ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নজরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের আক্কাস আলী ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নজরুলের মুদির দোকান থেকে ফুফাতো ভাই মানিক বাকিতে জিনিসপত্র নেয়। মানিক বেশ কিছুদিন যাবত দোকানের বাকি টাকা দেয় না।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়া বাঁশের লাঠি দিয়ে নজরুল ইসলামের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে অবস্থার কোন উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন্, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বধলায় মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু
Date:



