Trending Now

গোয়েন্দা পরিচয়ে ডাকাতি করতে গিয়ে ধরা ১২ জন

Date:

সংলাপ প্রতিবেদক

চট্টগ্রামে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন ১২ জন।

নগরীর দক্ষিণ খুলশী এলাকা থেকে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস এবং গোয়েন্দা সংস্থাটির ৯টি ভুয়া পরিচয়পত্রও পুলিশ জব্দ করেছে।

নগর পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন বলেছেন, দক্ষিণ খুলশীতে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার যমুনা অয়েলের সাবেক কর্মকর্তা গিয়াস উদ্দিন আনসারীর বাসায় ডাকাতি করতে গিয়েছিলেন তারা।

“দুইটি কালো মাইক্রোবাসে ১৫/২০ জন ‘সানমার রয়েল রিক’ নামের ভবনের সামনে নেমে নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে ওপরে উঠে এবয় অষ্টম তলায় গিয়ে ঘরের দরজার তালা ভেঙ্গে ফেলে।

“পরবর্তীতে খবর পেয়ে পুলিশ সেখানে গেলে একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন পালিয়ে যায়। আরেকটি মাইক্রোবাসসহ ১২ জনকে আটক করা হয়।”

উপ-কমিশনার রইছ উদ্দিন বলেন, ঘটনার সময় ওই বাসায় কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা সবাই কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। খবর পেয়ে তারা চট্টগ্রামে এসেছেন।

আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, “যাদের ধরা হয়েছে তাদের মধ্যে বিদেশ ফেরত, সাবেক ব্যাংকার এবং দোকান কর্মচারি রয়েছেন। ওয়াজেদ রাকিব নামের এক বালু সরবরাহকারী তাদের সংগঠিত করে ডাকাতির পরিকল্পনা করেন।”

খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি আটকদের জিজ্ঞাসাবাদও করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...