Trending Now

৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

Date:

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার পূর্বধলায় ৫ কেজি গাঁজাসহ মো. শাহাজাহান মিয়া (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। 

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকা থেকে আটক করা হয়। এসময় পলিথিন ব্যাগ ভর্তি ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। 

আটককৃত শাহাজাহান মিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কাশিগঞ্জ ছন্দধরা গ্রামের মৃত জুলহাস উদ্দিন ওরফে গেন্দা মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহাজাহান মিয়া একজন মাদককারবারী। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী করে আসছে। মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে বুধবার উপজেলার গোহালাকান্দা ইউপির ইসবপুর নামক এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতারের পর পূর্বধলা থানায় তাকে হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...