সৈয়দ মামুন হোসেন বাহরাইন প্রতিনিধি
,বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন এর আয়োজনে প্রবাসী বাংলাদেশ ক্রিকেট দল ও প্রবাসী শ্রীলংকা ক্রিকেট দলের মধ্যে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ১৭ ই জানুয়ারি স্যার ইলেভেন স্টার ক্রিকেট গ্রাউন্ডে এই প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়, খেলায় প্রবাসী বাংলাদেশ ক্রিকেট দল ৩৭ রানে প্রবাসী শ্রীলংকা ক্রিকেট দলের বিরুদ্ধে জয়লাভ করে, সেরা খেলোয়ার নির্বাচিত হন মোঃ আল আমিন ,খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেওয়া হয়, উক্ত ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন্থ ক্রিকেট ফেডারেশন এর প্রেসিডেন্ট সামি মোহাম্মদ আলী,এছাড়াও অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ এর সভাপতি মনজুর আহমেদ, মোঃ মুজিবুর রহমান, আব্দুস সাত্তার, বিষ্ণুপদ দেব, শাহে আলম আহমেদ, ,নুর কামাল , রাজু শিকদার, সাজ্জাদ জাকারিয়া ,এম এম এ শামীম, মোহাম্মদ রানা,শাহ আরিফুল হক, আমিনুল ইসলাম ,রফিকুল ইসলাম, রায়হান রেজা , রফিক আদনান ,সজল ইসলাম সহ বাংলাদেশ কমিউনিটি ও শ্রীলংকা কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রবাসী দর্শকবৃন্দ।দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি এই টুর্নামেন্টে দর্শক হিসেবে মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান দেন।



