Trending Now

বাংলাদেশের জয় দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু

Date:

সংলাপ ডেস্ক

 অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল জিতেছেও দাপট দেখিয়ে। নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিতে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। এর মধ্যেই একটি ছিল নেপাল অধিনায়ক পূজা মাহোতার।

নেপালকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পূজার। বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছিলেন ৬৯ বলে ১৩০ রানের ইনিংস। সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পথে ৪৭ রানের ইনিংস খেলেন পূজা। নেপালের এই মূল ব্যাটার হন রানআউট। শেষ পর্যন্ত ৫২ রানে আটকে যায় নেপাল। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা।

বাংলাদেশকেও শুরুতে একটা ঝড় সামলাতে হয়েছে। ১১ রানেই যায় ৩ উইকেট। তবে সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি।

জয়ের ভিত্তি গড়ে দেন বোলাররাআইসিসি

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছে মেয়েরা। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে।

সেই হিসাবে প্রথমবার বিশ্বকাপ খেলা নেপালের বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা ছিল বাংলাদেশের। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...