কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৪জন (নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছেন থানা পুলিশ ।
(৩ জানুয়ারি) শুক্রবার বিকেলে ও রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও হাদিস মিয়ার ছেলে ১। মাসুদ রানা (২৪), মোজাফরপুর ইউনিয়নের আঃ মজিদের ছেলে ২। হোসনে মোবারক (৪০), রামনগরের মোঃ বিল্লাল মিয়ার ছেলে ৩। মোঃ উজ্জ্বল মিয়া (২৮) ও কেন্দুয়া পৌরসভাস্হ আরামবাগের আবুল হোসেন তালুকদারের ছেলে ৪। সাজন তালুকদার (২৩)কে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ । পরে তাদের সবাইকে একসাথে কোর্টে প্রেরন করেন বলে নিশ্চিত করেন এস আই কামাল হোসেন।
দেশের (নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগ নেতা সাজন তালুকদার (২৩) নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও মাসুদ রানা (২৪) আশুজিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেলেও বাকী দুজনের পদ-পদবি সম্পর্কে কিছুই জানা যায়নি।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন- তাদেরকে মামলা নং ২০ এ গ্রেফতার দেখিয়ে ৪ জানুয়ারি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



