Trending Now

৫৩ বছর উদযাপনে বিমান

Date:

৫৩ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিমানের প্রধান কার্যালয় ‘বলাকায়’ মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

সকালে বলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত বাজানো হয়। সেই সঙ্গে বিমানের সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় আলোকসজ্জা করা হয়। কেক কেটে দিনটি উদযাপন করেন কর্মীরা।

এছাড়া বিমানের প্রতিটি ফ্লাইটে এদিন প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের দেওয়া হয় শুভেচ্ছা উপহার।

দেশ স্বাধীন হওয়ার পরের বছর ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা পায়। সে সময় এর নাম ছিল ‘এয়ার বাংলাদেশ।’

ওই বছর ৪ ফেব্রুয়ারি ভারত থেকে সংগৃহীত ডগলাস ডিসি-৩ মডেলের একটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি গন্তব্যে ২১টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান। ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা করেছে ২৮২ কোটি টাকা।

গেল অর্থবছরে ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে বিমান; যা আগের অর্থবছরের চেয়ে এক লাখ বেশি। এছাড়া, এই সময়ে ৪৩ হাজার ৪৪ মেট্রিক টন কার্গো পরিবহন করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...