Trending Now

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে ১১ আইনজীবী

Date:

সংলাপ ডেস্ক : চট্টগ্রাম কারাগারে বন্দি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এসেছেন সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা আদালতে আসেন। আর কিছুক্ষণের মধ্যে চিন্ময় দাসের জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির বলেন, “আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির নির্ধারিত তারিখ রয়েছে। এই কারণে চট্টগ্রাম আদালত এলাকা কঠোর নিরাপত্তায় রেখেছে পুলিশ। নির্ধারিত বিচারপ্রার্থী ছাড়া কাউকে আদালতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।” 

এদিকে চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতের বাইরে বিজিবি ও সেনা সদস্যদেরও টহল লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎রাজনীতি ও দূরদর্শী নেতৃত্বের অনন্য বাতিঘর: তৃণমূল থেকে সংসদ পরিচালনা ও বিশ্বমঞ্চে ব্যারিস্টার কায়সার কামাল

‎বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ: ‎বাংলার উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা পাহাড়, হাওর আর...

টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড...

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...