পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে মোবাইল চুরির অপরাধে মোবাইল চোর মোঃ মুসা ইব্রাহিমকে গ্রেফতার করেছে কোতোয়াল থানা পুলিশ। তার পিতার নাম মোঃ ফরিদ মোল্লা, মাতা মৃত হাসি বেগম, গ্রাম ইসলামপুর, থানা মোহাম্মদপুর, জেলা: মাগুরা।
সাধারণ ডায়েরি মূলে মাগুরার এই চোরকে কোতোয়ালি থানা পুলিশ এর পরিদর্শক (তদন্ত জাফর ইকবাল এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর নূর হোসেন গ্রেফতার করেন। গ্রেফতারের পরে মোবাইল চোরের স্বীকারোক্তি মোতাবেক ফরিদপুর নিউমার্কেটের লোকমান প্লাজার এস এম টেলিকম ওয়ান এর স্বত্বাধিকারী কমলাপুর সিদ্দীক আহমেদের ছেলে সোহেল আহমেদের কাছ থেকে চুরি হওয়া ওই মোবাইলটি কোতোয়ালি থানা পুলিশ উদ্ধার করেছে। এ সংক্রান্তি কোতোয়ালি থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



