Trending Now

বিপিএলে আজ মাঠে থাকবেন শাকিব খান

Date:

সংলাপ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শাকিব খানের দলের মালিকানার খবরটি সবারই জানা। এরই মধ্যে দলটির জন্য তৈরি থিম সংয়ের শুটিংয়েও অংশ নিয়েছেন এই তারকা। গতকাল রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে জার্সি উন্মোচন অনুষ্ঠানেও ছিলেন। আজ সোমবার মিরপুর স্টেডিয়ামে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের প্রথম খেলা। এদিন তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। নিজ দলের খেলা শাকিব খান মাঠে বসেই দেখবেন। প্রথম আলোকে খবরটি জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের আরেক স্বত্বাধিকারী মিজানুর রহমান।

আজ বেলা ১টা ৩০ মিনিটে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর সঙ্গে বিপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।

বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে শাকিব খানশামসুল হক

বিপিএলের ১১তম আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাকিব খান। সিনেমা নিয়ে ব্যস্ততার পাশাপাশি ঢাকা ক্যাপিটালস দলটির মালিকানা থাকার কারণে মাঠেও সময় দিতে হচ্ছে তাঁকে। গত অক্টোবরে সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব।

বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিন ক্রিকেটে আসা নিয়ে শাকিব খানও উচ্ছ্বাস দেখিয়েছেন। এদিন শাকিব জানিয়েছেন, বিপিএলে সিনেমা-ক্রিকেটের যে মেলবন্ধন হতে চলেছে, সেটি রীতিমতো একটা বিস্ফোরণ! সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং একসঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি একসঙ্গে মিলে গেলে একটা মহাবিস্ফোরণ হতে পারে; রচিত হতে পারে একটা মহাকাব্য। আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...