Trending Now

নম্বর ও ফি কমিয়ে বিসিএসের আবেদন শুরু

Date:

সংলাপ প্রতিবদক

আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ৪৭তম বিসিএসের আবেদন শুরু হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ চলবে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা শাখার পরিচালক (ক্যাডার) মো. নেয়ামত উল্যাহ বলেন, “সকাল থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে বিসিএসের আবেদন ফরম পূরণ করতে পারছেন প্রার্থীরা।”

গত ১০ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরুর কথা থাকলেও ‘ফি কমানোর আনুষ্ঠানিক ঘোষণা না আসায় আবেদন গ্রহণ কার্যক্রম স্থগিত করেছিল পিএসসি।

পরে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর সেই জটিলতা কেটে যায়।

গত ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...