Trending Now

‘অনেক’ হলেও পরিস্থিতির ‘অবনতি হয়নি’: সেনাসদর

Date:

সংলাপ প্রতিবেদক

দেশে সাম্প্রতিক সময়ে খুন-অপহরণের মত অপরাধের ঘটনা ‘অনেক’ ঘটলেও পরিস্থিতির ‘স্ট্যাটিসটিক্যালি অবনতি হয়নি’ বলে মন্তব্য করেছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান।

বর্তমান পরিস্থিতিতে এক ধরনের ’অনিশ্চয়তা’ থাকলেও সব অপরাধের ঘটনা সেনাবাহিনীর ‘নজরে’ থাকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সম্পূর্ণ নির্মূল’ করতে না পারলেও বাড়তে না দেওয়ার প্রয়াস ‘অব্যাহত’ রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার ‘দেশের আইনশৃংখলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা’ দিতে সেনানিবাসের অফিসার্স মেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আরেক প্রশ্নে তিনি বলেন, “পরিস্থিতির অনেক ধরনের আনসার্টেনিটি আছে, আমরা সেগুলোর সাথে তাল মিলিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে মিলেই কাজ করে যাচ্ছি। যাতে করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা সহনশীল পর্যায়ে থাকে।”

সেনাবাহিনীর ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ থাকার পরও গত এক-দেড় মাসে খুন-গুম-অপহরণ বেড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কর্নেল ইন্তেখাব হায়দার বলেন, “স্ট্যাটিসট্যাকিলি অবনতি হয়নি। হ্যাঁ অনেক ঘটনা ঘটছে, আমাদের নজরদারিতেও আছে। এটার বিষয়ে পুলিশ কাজ করছে, আমরা কাজ করছি।

“আমাদের বিভিন্ন লেভেলে বিভিন্ন এলাকাভিত্তিক সমন্বয় সেট আছে যেখানে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা একসাথে সমন্বয় করে রেগুলার সেনাসদর পর্যায়ে এবং উপদেষ্টামণ্ডলি পর্যায়ে এই কোঅর্ডিনেশনগুলো হয়। দেশে যত ধরনের আইনশৃঙ্খলার বিভিন্ন ধরনের হুমকিগুলো উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা হয়। পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”

অগ্রিম তথ্যের ভিত্তিতে ‘অপারেশন’ ও মাঠপর্যায়ে ঘটনার তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বর্ণনা করে তিনি বলেন, “এরকম অনেকগুলো চক্র বা অপরাধীদের রিসেন্টলি, স্পেশালি ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পূর্ণভাবে নির্মূল করতে পারব কি না জানি না, তবে মাত্রা যাতে না বেড়ে যায় এ বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে।”

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...